মোংলায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান

মোংলায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মোংলায় দিনব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। শুক্রবার (২৩ জানুয়ারি) মোংলা পৌর বাজারসহ বিভিন্ন জনসমাগমস্থলে সাধারণ মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করে তিনি এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

প্রচারণাকালে অ্যাডভোকেট মনিরুজ্জামান বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বর্তমান সরকারের গঠিত সংস্কার কমিশন যে ৮৪টি সংস্কার প্রস্তাব এনেছে, তার মধ্যে ৪৮টিই হলো সাংবিধানিক সংস্কার। এই সংস্কারের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরির উদ্দেশ্যেই আমরা মোংলায় প্রচারণা চালাচ্ছি।”

তিনি আরও ব্যাখ্যা করেন যে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রের কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি বলেন, “হ্যাঁ জয়যুক্ত হলে ভবিষ্যতে কোনো সরকার চাইলেই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; তাদের অবশ্যই জনগণের সরাসরি ম্যান্ডেট নিতে হবে। এছাড়া বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা পাবে।”

উল্লেখ্য, মোংলার এই কৃতি সন্তান গত ২২ জানুয়ারি রামপাল উপজেলায় প্রচারণার মাধ্যমে তার এই বিশেষ কার্যক্রম শুরু করেন। আগামী সোমবার পর্যন্ত মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় তার এই জনসচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। প্রচারণাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা তার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন