ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণে খুলনার কয়রা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াত মনোনীত কয়রা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল মূলত আমাদের জাতিসত্তা ও নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ভাষা শহীদরা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। তিনি শহীদদের আদর্শ লালন করে দেশে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ এবং ইনসাফ কায়েমের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের, হাফেজ জাহাঙ্গীর আলম এবং কয়রা সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মোনাজাতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ