নিলুফা হত্যায় যুবক গ্রেপ্তার, উদ্ধার বুট জুতায় লুকিয়ে রাখা গয়না

নিলুফা হত্যায় যুবক গ্রেপ্তার, উদ্ধার বুট জুতায় লুকিয়ে রাখা গয়না

নিলুফা হত্যায় যুবক গ্রেপ্তার, উদ্ধার বুট জুতায় লুকিয়ে রাখা গয়না

ঝালকাঠি পৌর খেয়াঘাট এলাকায় বৃদ্ধা নিলুফা বেগমের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বজল নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তার বাসার একটি বুট জুতার মধ্যে লুকিয়ে রাখা নিহত নিলুফার ব্যবহৃত নাক ও কানের দুল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে শহরের নতুন চর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, গ্রেপ্তারের পর নিহতের স্বজন ও এলাকাবাসী খুনি স্বজলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সদর থানা এবং পুলিশ সুপারের কার্যালযের সামনে বিক্ষোভ করেছে।

স্থানীয়দের অভিযোগ, স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেই মোবাইল ফোনে ডেকে নিয়ে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে রাতভর ঘরের মধ্যে রেখে দেয়। পরে নিজের জড়িত থাকার প্রমাণ লোপাট করতে ভোরে পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীরে ফেলে ভিকটিমের স্বজনদের সঙ্গে মিশে যায়। তাদের সঙ্গেই নিখোঁজ হওয়ার পর থেকে মরদেহ উদ্ধার পর্যন্ত খোঁজাখুজি করে। এমনকি গত এক সপ্তাহ ধরে ভিকটিমের পরিবারের সঙ্গেই একত্রে কাটিয়েছে ঘাতক।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভোরে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে বৃদ্ধা নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন