রাঙামাটিতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
রাঙামাটিতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

সকালবেলা অনলাইন: রাঙামাটিতে মো. হারুন চৌধুরী (৬৫) নামের এক স্থানীয় কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এবং মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল শহরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে লংগদু থানায় নিয়মিত মামলা রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত হারুন চৌধুরী লংগদু থানার একটি সুনির্দিষ্ট মামলার পলাতক আসামি ছিলেন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে উক্ত মামলাটি দায়ের করা হয়। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন