আওয়ামী নেতা এরতেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অনলাইন ডেস্ক: পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের (প্রত্যাখ্যাত) অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
শনিবার (৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ যুক্তিতর্ক ও শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
মামলার নথি ও বাদীপক্ষ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের দাবি, পাওনা বাবদ প্রদত্ত চেকটি নির্ধারিত ব্যাংকে নগদায়নের জন্য জমা দেওয়া হলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়।
পরবর্তীতে আইনি নোটিশ প্রদান ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে মামলা দায়ের করা হয়। প্রাথমিক শুনানি গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতি নিশ্চিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা দেন।
উল্লেখ্য, কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
এআইএল/সকালবেলা
|