ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাঁদাবাজির পেশা চলতে দেওয়া হবে না: জামায়াত আমির
দেশে চাঁদাবাজির পেশা ভালো চলছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশে নতুন একটি পেশা এখন ভালো চলছে। এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন? কী নাম? চাঁদাবাজি।’
এ সময় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই।’
তিনি বলেন, ‘আজকের জনসভা থেকে যারা এই পেশায় যুক্ত, তাদের অনুরোধ করবো ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘কিন্তু যদি এ পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি—আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। এই চাঁদা আমরা করার প্রশ্নই ওঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ। এখানে কোনো রাগডাক নেই।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বলেছি, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ। সেই বিজয়টাই আমরা চাই।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ