মাহমুদা মিতুর প্রার্থিতা না পাওয়া নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
মাহমুদা মিতুর প্রার্থিতা না পাওয়া নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

মাহমুদা মিতুর প্রার্থিতা না পাওয়া নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। তবে তার পাশে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

ডা. মাহমুদার প্রজ্ঞা, সাহসিকতা ও রাজনৈতিক অবদানের প্রশংসা করে নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি বলেন, ডা. মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এই প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের বিষয় নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই।

নাহিদ ইসলাম আরও বলেন, ডা. মাহমুদা মিতু সচেতনভাবে মাঠে নেমেছেন এবং সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে। জাতীয় নাগরিক পার্টি তার মতো নেতৃত্বের জন্য গর্বিত এবং ভবিষ্যতে তিনি সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন