ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
Russian and Nordic Ambassadors Meet BNP Chairman Tarique Rahman
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া বিএনপির শীর্ষ এই নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে পৃথক পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।
তিনি বলেন, “চার দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকে তারেক রহমানের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তোরণের পথে যাচ্ছে বলেও সাক্ষাতে তারেক রহমানকে বলেছেন রাষ্ট্রদূতরা।”
হুমায়ূন কবির জানান, দুপুর ১২টার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। তিনি বলেন, “তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর নেতৃত্ব ও বাংলাদেশ নিয়ে তাঁর উন্নয়নের ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে। এমন ধারণা থেকেই সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।”
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা আগ্রহী জানিয়ে হুমায়ুন কবির বলেন, “তারা আশাবাদী, বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে যাবে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, তারা ১৭ বছর পরে ভোট দেওয়ার সুযোগ পাবে; সেভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ