তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা ও প্রোপাগান্ডা’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অভিযোগ হাইপার প্রোপাগান্ডারই অংশ।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।

রিজভী আরও বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের বিধি অনুসরণ করেই তিনি প্রচারণা চালান। ’

‘তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন