ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচনের আগেই জনগণকে ঠকানো হচ্ছে: সিলেটে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাইছে। নির্বাচনের আগেই তারা জনগণকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কী করবে তা সবাই বুঝে গেছে।’
বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, ‘যারা বলছেন অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন—৭১ সালে দেশের মানুষ এসব দেখেছে।’
ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘কিছু মহল নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতির অভিযোগ উঠছে। যারা আগে ভোট ডাকাতি করেছিল, তারাই আবার একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।’
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, কৃষির উন্নয়ন, নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
এই সমাবেশের মধ্য দিয়ে সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়। সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ