ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
যাদের ভোট নেই, তারাই বড় গলায় নির্বাচন রোধের হুমকি দেয়: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ভোটের মাঠে যাদের তিনটি ভোটও নেই, তারাই বড় গলায় নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছে।
তিনি বলেন, “আমি হিসাব করছিলাম নির্বাচনের আর ২৩ দিন বাকি। এখন অনেকেই বলছে—নির্বাচন হবে কি না, বাধা দেব, করতে দেব না। খবর নিয়ে দেখেন তাদের তিনটি ভোটও নেই। এরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল আরও বলেন, “আমরা নির্বাচনের জন্য উন্মুখ। আমরা নির্বাচন চাই। জনগণের কাছে যাব; তারা যদি আমাদের চায়, আমরা আছি। জনগণ যদি বাদ দেয়, আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই?”
তিনি বলেন, “সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলিনি। অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন, যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে।”
সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, “বিএনপি ৩১ দফা সংস্কার দিয়েছে আপনারা প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার প্রচারণা চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ