ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।
সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শফিকুর রহমানের সঙ্গে নির্বাচনের আগে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন জামায়াত নেতারা। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন দাবি ও সুপারিশ জানানো হবে বলেও জানা গেছে।
এর আগে সবশেষ গত বছর অক্টোবরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের প্রতিনিধি দল।
আইএ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ