ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের জন্য কাজ করার আন্তরিকতা থাকা জরুরি: জাইমা রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাইমা রহমান বলেন, “আমাদের সবাই একরকম নই। আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও ভিন্ন। তবুও আমরা একসঙ্গে বসেছি, কারণ আমরা সবাই দেশের জন্য ভাবছি। এই ভিন্নতা নিয়েই আলোচনা হচ্ছে, একে অপরের কথা শোনা হচ্ছে। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।”
নিজের প্রথম নীতিনির্ধারণ বিষয়ক বক্তব্য হিসেবে তিনি বলেন, “আমি এমন কেউ নই, যার কাছে সব প্রশ্নের উত্তর বা সব সমস্যার সমাধান আছে। তবু বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত। আজ আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগোতে।”
দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ দীর্ঘ পথ অতিক্রম করতে পারবে না।”
| আজকের তারিখঃ বঙ্গাব্দ