ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজের নির্বাচনি এলাকা এবং নগরীর বিভিন্ন স্থানে এসব মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্ত্বর নির্বাচনি পথসভায় এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

বিএনপির মুখপাত্র মাহদী আমিন জানান, আজ রোববার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনের জনসভায় অংশগ্রহণ করবেন। তার তালিকাভুক্ত স্থানগুলো হলো—

ঢাকা-১৭, ইসিবি চত্বর ঢাকা-১৬, পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রোরেল স্টেশনের পাশে) ঢাকা-১৫, মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয় ঢাকা-১৪, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ ঢাকা-১৩, শ্যামলী ক্লাব মাঠ ঢাকা-১১, বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠ।

মাহদী আমিন আরও জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি ও নিজের নির্বাচনি এলাকা মিলিয়ে মোট আটটি জনসভায় অংশ নেবেন। স্থান ও সময়সূচি হলো—

ঢাকা-১৭, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, সকাল ১১টা ঢাকা-১০, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা ঢাকা-৮, পীর জঙ্গি মাজার রোড, দুপুর ১টা ঢাকা-৯, বাসাবো তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা ঢাকা-৫, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, দুপুর ৩টা ঢাকা-৪, জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা ঢাকা-৬, ধূপখোলা মাঠ, বিকেল ৫টা ঢাকা-৭, লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন