ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঢাকা-৮ প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ, সব কর্মসূচি স্থগিত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ফলে তার আজকের (শনিবার, ২৪ জানুয়ারি) সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগের পর তিনি অসুস্থ বোধ করেন। এরপর তার সারাদিনের পরিকল্পিত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তিনি সুস্থ হলে কার্যক্রম পুনরায় শুরু করা হবে ইনশাআল্লাহ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ আদায় এবং মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ