ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে দলের পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রায় চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ