ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের আকস্মিক ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে প্রদত্ত এক শোকবার্তায় জামায়াত আমীর বলেন, “নুরুজ্জামান বাদল ছিলেন একজন নিবেদিতপ্রাণ জননেতা। শত প্রতিকূলতা ও শোকের পাহাড় মাথায় নিয়ে তিনি আমৃত্যু দ্বীন প্রতিষ্ঠার কাজ করে গেছেন।”
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বিশেষভাবে উল্লেখ করেন যে, মাত্র কয়েকদিন আগে নুরুজ্জামান বাদল নিজের চোখের সামনে তাঁর ঘনিষ্ঠ সহকর্মী মাওলানা রেজাউল করিমকে হারানোর মর্মান্তিক আঘাত সয়েছেন। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি নির্বাচনী ময়দান ছেড়ে যাননি, বরং সাহসের সাথে দ্বীনি ও রাজনৈতিক দায়িত্ব পালন করে গেছেন। আমীরে জামায়াত তাঁর এই ত্যাগ ও ধৈর্যকে পরবর্তী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা নুরুজ্জামান বাদল ভাইয়ের সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সইবার তৌফিক দিন।”
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে নেওয়ার পথে নুরুজ্জামান বাদল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো শেরপুর জেলায় জামায়াত ও ১১-দলীয় জোটের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ