ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেলের সমর্থনে নারীদের এক বিশাল প্রচার র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার নারুলী ইউনিয়নের ২০ নং ওয়ার্ডে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি নারুলী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নারী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নারীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। র্যালি চলাকালে তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন এবং সাধারণ ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আবিদুর রহমান সোহেল একজন সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত জনবান্ধব নেতা। বগুড়া সদরের কাঙ্ক্ষিত উন্নয়ন, ইনসাফ কায়েম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই। তারা দাবি করেন, বগুড়ার মাটি ও মানুষের কল্যাণে আবিদুর রহমান সোহেল দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, যার প্রতিফলন আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালটে ঘটবে।
স্থানীয় নারী নেত্রীরা জানান, নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষের মাঝে জামায়াত প্রার্থীর জনপ্রিয়তা ও আস্থা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত তারা ঘরে ঘরে গিয়ে নির্বাচনী ইশতেহার পৌঁছে দেবেন এবং প্রতিটি ভোটারের কাছে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
র্যালিতে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ