ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ তাওহীদ, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের বানারিপাড়া উপজেলা বিএনপি’র রাজনীতিতে বড় ধরনের রদবদল ঘটেছে। দলের দীর্ঘদিনের নিবেদিত প্রাণ ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম মাহমুদ (মাহবুব) মাস্টার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাইশারী ইউনিয়নের একটি উঠান বৈঠকে তিনি তার অনুসারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে শামিল হন। এ সময় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।
মাহবুব মাস্টার প্রায় চার দশক ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে মূল্যায়ন না করা এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে তিনি হতাশ ও বিরক্ত। নিজ আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য পূরণে বাধা অনুভব করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
যোগদান অনুষ্ঠানে মাহবুব মাস্টার বলেন, “রাজনৈতিক জীবনের নতুন এই অধ্যায়ে আমি জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা এবং ধর্মীয় ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
নির্বাচনের আগমুহূর্তে বিএনপির এই শীর্ষ নেতার পদত্যাগ বানারিপাড়া এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও নেতাদের মধ্যে অসন্তোষের কারণে এমন দলবদলের ঘটনা ঘটছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ