ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী গণসংযোগের সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বিদেশের গোলামী করে রাজনীতি করেছে, তাদের ঠাঁই এ দেশে হয়নি। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশে কিছু রাজনৈতিক শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তবে বিএনপিই দেশের একমাত্র জনঘনিষ্ঠ ও প্রকৃত বাংলাদেশি রাজনৈতিক শক্তি।দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন:
‘যারা ভারতের পক্ষে রাজনীতি করেছে, তারা পালিয়ে গেছে। দেশে এখন আরেকটি শক্তি রয়েছে, যারা বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের রাজনৈতিক শক্তি।’ তিনি আরও যোগ করেন ‘দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি সবার জন্যই ভয়াবহ হবে।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য তাঁর দল দীর্ঘ সংগ্রাম চালিয়ে আসছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়াই বিএনপির মূল লক্ষ্য। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সব ভয়ভীতি উপেক্ষা করে অবাধ ও মুক্ত পরিবেশে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ