ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পুলক রায়, শেরপুর: শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্বাচনী উত্তাপ বাড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টানা গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নকলা ও নালিতাবাড়ীর গ্রাম-গঞ্জ, বাজার ও জনবহুল এলাকায় তাঁর গণসংযোগে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে নালিতাবাড়ী শহরের বিভিন্ন বাজার ও এলাকা প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তিনি এলাকার দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।
মু. গোলাম কিবরিয়া বলেন, এই জনপদকে আর দুর্নীতি আর লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। জনগণ যদি সুযোগ দেয়, ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে উন্নয়নের মডেলে রূপ দেওয়া হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষক ন্যায্যমূল্য ও যুব সমাজকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মুক্তির জন্য।
গণসংযোগে অংশ নেওয়া ভোটারদের অনেকেই বলেন, সাহসী বক্তব্য ও স্পষ্ট অবস্থানের কারণে মু. গোলাম কিবরিয়া অন্য প্রার্থীদের চেয়ে আলাদা। নির্বাচন যত এগোচ্ছে, মাঠে তাঁর উপস্থিতি ততই দৃশ্যমান হচ্ছে। গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ