জন্মদিনে শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে তাদের সঙ্গে গল্প ও কথোপকথনে মেতে ওঠেন তিনি এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের খেলার প্রতি আগ্রহের কথা শুনে উপহার হিসেবে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে তাঁর এই আন্তরিক সময় কাটানোর ঘটনা উপস্থিত সবার মাঝে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।
শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী তাদের পছন্দের খেলা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাদের হাতে ক্রীড়াসামগ্রী উপহার দেন তিনি। পাশাপাশি জন্মদিন উপলক্ষে শিশুরাও তাঁকে শুভেচ্ছা জানায়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা