ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চব্বিশ জুলাই রাজধানীর চানখাঁরপুলে ছয় জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন পলাতককে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এটি জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মামলার প্রথম রায়।

সোমবার (২৬ জানুয়ারি) তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার মূল সাক্ষ্যপ্রদান ও যুক্তিতর্ক শেষে প্রসিকিউটর প্রমাণ দেখিয়েছিলেন, সাবেক কমিশনার হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে ছয়জন নিহত হয়েছেন। এ মামলায় গ্রেফতার চার আসামি ও চার পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়, এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন