পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ

পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ

আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

কৃষক কার্ডবিষয়ক এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন