র‍্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে বড় রদবদল

র‍্যাব, এসবি ও সিআইডি প্রধান পদে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন ও বদলির আদেশ জারি করা হয়। জননিরাপত্তা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে এই রদবদল আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) নিযুক্ত করা হয়েছে। একই সাথে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রদবদলের এই তালিকায় আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম রয়েছে। সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন