ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। প্রশাসক বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এছাড়া ভিআইপি কাতারে জায়নামাজ রাখা হবে।
ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবেন। মুসুল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে ডিএসসিসি প্রশাসক নিশ্চিত করেছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ