সংবিধান সংশোধন নিয়ে যা জানালেন চিফ হুইপ

সংবিধান সংশোধন নিয়ে যা জানালেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা করা হবে। কত সদস্যের কমিটি হবে তা এখনও চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন।

তিনি আরও বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা বিরোধী দলকে চাই। আমাদের সদিচ্ছা আছে এবং তারা এই কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা করণীয় তার সবটুকুই সরকার করতে চায় এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন