ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ঢাকা থেকে শুরু হয়ে সারাদেশেই চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। একটি নির্মোহ তালিকা প্রস্তুত করে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।" তিনি দেশের শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
জনগণের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "আমরা প্রত্যাশা করি দেশের সকল নাগরিক এই অভিযানে সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, সর্বস্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি, খুব শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী আমাদের মাঠপর্যায়ের কার্যক্রম দৃশ্যমান হবে।"
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ