আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ ৪ মে ২০২৬-এর ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, রাজ্যে এক বিশাল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে।
২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার ১৪৮। ফলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের দৌড়ে অনেক সামনে রয়েছে।
বামফ্রন্ট (CPM) এখন পর্যন্ত মাত্র ২টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেসের অবস্থান এখনো শূন্যের কোটায়। বিকেল ৪টার মধ্যে অধিকাংশ আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। তবে বর্তমান ট্রেন্ড বজায় থাকলে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক জয় পেতে যাচ্ছে। ইতোমধ্যেই বিজেপি শিবিরের নেতা-কর্মীরা আনন্দ উল্লাস শুরু করেছেন।