এক রাতেই ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
এক রাতেই ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক ঃ ইরান এক রাতেই অন্তত ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল  ও জ্বালানি তেল রপ্তানি করেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ আবারও শিগগিরই শুরু হতে পারে—এমন আশঙ্কায় দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিলের অনুমতি (স্যাংশনস ওয়েভার) বাতিল করার পরপরই ইরান দ্রুত তেল রপ্তানির উদ্যোগ নেয়। ওই শিথিলতার ফলে তেহরান সাময়িকভাবে প্রকাশ্যে নিজেদের তেল বাজারজাত করতে পারছিল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এবং গত ৪৮ ঘণ্টায় তেহরানের সামরিক অবকাঠামোতে ধারাবাহিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। 

মন্তব্য করুন