বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলায় দুই দিনের উৎসব
বিনোদন ডেস্ক: ২১ জুন ‘বিশ্ব সংগীত দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসব ২১ ও ২২ জুন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বুধবার এক বার্তায় শিল্পকলা একাডেমি জানিয়েছে, উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির।
উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠানে দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সকল জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জান্নাত সকালবেলা
|