নারী ও শিল্পীদের প্রতি দিন দিন নিষ্ঠুরতা ও সংবেদনহীনতা বাড়ছে: পিয়া জান্নাতুল

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
নারী ও শিল্পীদের প্রতি দিন দিন নিষ্ঠুরতা ও সংবেদনহীনতা বাড়ছে: পিয়া জান্নাতুল
অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া এমন ঘটনা এবং নারী ও শিল্পীসমাজের প্রতি মানুষের ক্রমবর্ধমান সংবেদনহীন আচরণ নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুর চড়িয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন বার্তা শেয়ার করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পিয়া। প্রচ্ছদে সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করলেও সার্বিক ঘটনা প্রসঙ্গে তিনি জানান, "মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর সংবেদনহীন হয়ে পড়ছে, বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি, যা সত্যি চিন্তার বিষয়।"

বিদেশে বসবাসকারী কিছু মানুষের দৃষ্টিভঙ্গি ও সংকীর্ণ মানসিকতার সমালোচনা করে পিয়া জান্নাতুল আরও উল্লেখ করেন, "দেশের বাইরে অবস্থান করলেই যে মানুষের চিন্তাভাবনা রাতারাতি বদলে যায় কিংবা দৃষ্টিভঙ্গি উদার হয়ে ওঠে—বিষয়টি তা নয়। আমার দৃষ্টিতে আসল উন্নতি ও প্রগতি নির্ভর করে একজন মানুষ অন্যকে কতটা সম্মান করতে পারছে, কতটা অনুধাবন করছে এবং নিজের মধ্যে কতটুকু মানবিকতা ধরে রাখছে তার ওপর। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, এই মানবিক গুণাবলির দিকগুলোতেই আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি।"

মন্তব্য করুন