দেশজুড়ে ৩২ সিনেমা হলে মুক্তি পেল ‘মাসুদ রানা’
বিনোদন ডেস্ক: ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তির পর এবার বড় পরিসরে দেশজুড়ে মুক্তি পেয়েছে নির্মাতা সৈকত নাসিরের গোয়েন্দা চলচ্চিত্র ‘মাসুদ রানা’। লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি আজ থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে।
নির্মাতা সৈকত নাসির নিশ্চিত করেছেন যে, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা ছাড়াও ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি এবং খুলনার সংগীতাসহ দেশের প্রধান সব হলগুলোতে ছবিটি চলছে।
প্রযোজক আব্দুল জাজিজ জানান, ঈদে মুক্তি পাওয়ার সময় ছবিটির কিছু অংশে সময়স্বল্পতার কারণে অসঙ্গতি ছিল। সেসব বিষয় সংস্কার ও সংশোধন করেই এবার বড় পরিসরে মুক্তি দেওয়া হয়েছে। তাই যারা নতুন করে ছবিটি দেখবেন, তারা কিছুটা ভিন্নতা খুঁজে পাবেন।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে এবং অবনিতা চরিত্রে আছেন সৈয়দা তৌহিদা হক তিথী। এছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার ও জেবা জান্নাত।
যারা গোয়েন্দা গল্পের ভক্ত, তাদের জন্য এই ছবিটি বড় পর্দায় উপভোগ করার দারুণ সুযোগ তৈরি হয়েছে।
জান্নাত সকালবেলা
|