কারিনা কায়সারের জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
গুরুতর অসুস্থ অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১১ মে) বিকেলেই একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশের বাইরে পাঠানো হবে।
কারিনার বাবা এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ সোমবার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মেয়ের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় ধরা পড়ে যে, তার শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। শারীরিক জটিলতা বাড়ায় গত শুক্রবার রাত থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, কারিনার শারীরিক অবস্থার এখন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। চেন্নাইয়ে আরও উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার আশা করছে পরিবার।
জান্নাত/সকালবেলা
|