শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের থিসিস ডিফেন্স অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের থিসিস ডিফেন্স অনুষ্ঠিত

মাহমুদ হাসান পিয়াল: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইংরেজি বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের থিসিস ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে এ শিক্ষাবিষয়ক মূল্যায়নের আয়োজন করা হয়। অনুষ্ঠানে থিসিস ডিফেন্স কমিটির নেতৃত্ব দেন ইংরেজি বিভাগের প্রধান জনাব শাহরিয়ার তালুকদার।

এবারের থিসিস ডিফেন্সে ইংরেজি বিভাগের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা তাঁদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও উপসংহার মূল্যায়ণ কমিটির সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। কমিটির সদস্যরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার মান ও উপস্থাপনা তদারকি করেন।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ধরণের একাডেমিক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও গবেষণার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন শিক্ষকরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন