কটিয়াদীতে কাসেমুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
কটিয়াদীতে কাসেমুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে অবস্থিত কাসেমুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গাংকুলপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অগ্রেরকোনা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ, হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কুদ্দুস আলী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা ও ক্যাশিয়ার সাংবাদিক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মাদ্রাসাটিতে বাংলা, ইংরেজি ও আরবি শিক্ষার পাশাপাশি কোরআন-হাদিস ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়া এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা খরচে পড়াশোনা এবং আবাসিকের সুব্যবস্থা রয়েছে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন