কালকিনিতে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সাফল্য অব্যাহত

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
কালকিনিতে ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সাফল্য অব্যাহত

বি.এম.হা‌নিফ​, কালকিনি ও ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সাফল্য ও সুনামের ধারাবাহিকতা বজায় রেখেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন এবং পাসের হার ৮৭.৫০ শতাংশ।

স্থানীয় সুধীমহল ও অভিভাবকরা জানান, ১২ জন দক্ষ শিক্ষকের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং সময়মতো সিলেবাস সম্পন্ন করার মাধ্যমেই গ্রামীণ জনপদের এই স্কুলটি প্রতি বছর মানসম্মত ফলাফল উপহার দিচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফলতা এসেছে। প্রতিটি শিক্ষার্থীর সার্বিক উন্নতির প্রতি নজর রেখে আগামীতে শতভাগ পাসের লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন