ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

‘Mechanistic Human Studies on the Effects of Arsenic on Cardiometabolic Diseases in Bangladesh’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড হিউম্যান হেলথ সায়েন্টিস্ট এবং জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর ড. সেইচিরো হিমেনো (Professor Dr. Seiichiro Himeno)। তিনি তার উপস্থাপনায় আর্সেনিকের দীর্ঘমেয়াদি প্রভাবে (Long Term Exposure) মানবদেহে সৃষ্ট আণবিক ও যান্ত্রিক পরিবর্তন, হৃদরোগ, বিপাকীয় অসংগতি এবং এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন