ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচন উপলক্ষে কতদিন বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এর পরদিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন।
এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ