রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবকের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।
এআইএল/সকালবেলা