কাইয়ুমের প্রার্থিতা বহাল, নাহিদের রিট খারিজ

কাইয়ুমের প্রার্থিতা বহাল, নাহিদের রিট খারিজ

কাইয়ুমের প্রার্থিতা বহাল, নাহিদের রিট খারিজ

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে মো. নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন। 

এ সময় নাহিদ ইসলামের আইনজীবী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম হলফনামায় তার ভানুয়াতুর নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন। এই তথ্য পরে প্রকাশ হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ায় তার পাসপোর্টের ছবি দেখা গেছে।

আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক বা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। 

এই বিষয়টি তিনি হলফনামায় গোপন করেছেন—এমন অভিযোগে রিটটি দায়ের করা হয়েছিল। এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন