ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। তবে শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।
প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। কিন্তু বিরোধী দলের সদস্যদের দাবি, রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতির বিরোধিতা করেন।
রাষ্ট্রপতি যখন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন এবং ভাষণের জন্য ডায়াসের দিকে অগ্রসর হন, তখন বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উচ্চস্বরে ‘না না না’ বলে প্রতিবাদ জানাতে থাকেন। তারা টেবিল চাপড়েও নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ চালিয়ে যান। পরিস্থিতির এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ