ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: 'আমরা ফেনীবাসী' সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ফেনী শহরের একটি স্থানীয় মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও ওলামায়ে কেরামের অংশগ্রহণে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। সংগঠনটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
ইফতার মাহফিলে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন:
এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)।
গাজী এনামুল হক ভূঞা (সভাপতি, ইসলামী আন্দোলন জেলা শাখা)।
মাওলানা ইসমাইল হায়দার (মোহতামিম, শর্শদী মাদ্রাসা ও হেফাজত নেতা)।
শাহ আলম বাদল (কেন্দ্রীয় নেতা, এবি পার্টি) ও মাওলানা মোহাম্মদ আলী (কেন্দ্রীয় নেতা, খেলাফত মজলিস)।
এ কে এম আবদুর রহিম (সাবেক সভাপতি, ফেনী প্রেসক্লাব)।
বক্তারা তাদের বক্তব্যে ফেনীর সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গঠন এবং সমৃদ্ধ ফেনী গড়তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে 'আমরা ফেনীবাসী' ব্যানারে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী, বন্ধুর বন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশ এবং বিভিন্ন ইউপির সাবেক চেয়ারম্যানসহ সুধীজন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল করিম।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ