ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সংলগ্ন ঢাকা-বগুড়া, ঢাকা-পাবনা ও ঢাকা-নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সলঙ্গা থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উচ্ছেদ চলাকালে বুলডোজার দিয়ে মহাসড়কের জায়গা দখল করে থাকা অন্তত ২০০টি অবৈধ স্থাপনা ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের (আরএসডি) কর্মকর্তারা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানজট নিরসন ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান শেষে পুনরায় যাতে কেউ দোকান গড়ে তুলতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সরফরাজ এবং হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ