‘বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’

‘বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’

ওয়াফিক শিপলু, বগুড়া: বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বিকেলে শহরের কলোনী এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "উন্নয়ন বঞ্চিত বগুড়ার মানুষ এবার উন্নয়নের কাতারে সামিল হবে। তবে বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"

বিএইচএমএ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাদশা আরও বলেন, "হোমিও চিকিৎসা অত্যন্ত সমৃদ্ধ একটি মাধ্যম। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এই চিকিৎসার মানোন্নয়ন ও বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের উত্তরসূরি ও বগুড়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও হোমিও চিকিৎসাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে যথাযথ পদক্ষেপ নেবেন।"

সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মুন্জুরুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোমিনুর রশিদ শাহিন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ আয়ুব হোসেন, পরিচালনা পর্ষদ সদস্য ডাঃ মোঃ আব্দুল খালেক এবং এসোসিয়েশনের উপদেষ্টা ডাঃ মোঃ শাহানুর ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আকতার আলম রেহান, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ মোঃ হুমায়ূন কবীর, ডাঃ প্রমিত কুমার মন্ডলসহ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডাঃ মাওলানা আকরাম বিন হামেদ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন