‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেছেন, দলটি বর্তমানে ‘আরও প্রবলভাবে’ উপস্থিত রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শাওন লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না! আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরও বেশি আলোচিত ও সফল করে তুলবার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।”

অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ ব্যবহারকারীদের একাংশ তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কার্যক্রম নিষিদ্ধ থাকার সরকারি ঘোষণার বিপরীতে শাওনের এমন বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে নানা ধরনের আলোচনা ও আইনানুগ পদক্ষেপের মধ্যেই শাওনের এই পোস্টটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন