কালীগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
কালীগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ফেন্সিডিল ও এস্কাফ সিরাপসহ মিনারা খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক মিনারা খাতুন ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল খামারভাতি এলাকায় মিনারা খাতুনের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই নারীর বাড়ির উঠান থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স এবং ২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অবৈধ মাদক রাখার দায়ে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন