‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর কাছে বড় ধাক্কা খেয়েছে ফেবারিট পর্তুগাল। তবে ম্যাচের ফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

ম্যাচজুড়ে রোনালদোকে বেশ নিষ্প্রভ মনে হয়েছে। প্রথমার্ধ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধ—পুরো সময় জুড়েই তিনি ছিলেন ছায়া হয়ে। গোলমুখে উল্লেখযোগ্য কোনো শট নিতে না পারা এবং সুযোগ নষ্ট করার কারণে পর্তুগালকে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এদিনের ম্যাচে গোল করতে না পারায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরা আরও দীর্ঘ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পাননি তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে দীর্ঘ গোলশূন্য অধ্যায়।

উল্লেখ্য, ওপেন প্লে থেকে বড় টুর্নামেন্টে রোনালদোর সর্বশেষ গোল এসেছিল ইউরো ২০২০-এ জার্মানির বিপক্ষে। নেশনস লিগে গোল পেলেও, ফরম্যাটের কারণে সেটিকে সাধারণত বড় টুর্নামেন্টের মর্যাদা দেওয়া হয় না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন