স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন

ক্রীড়া ডেস্ক: ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে বিশ্বকাপে ফেরার অপেক্ষায় নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি এখন পুরোপুরি ফিট এবং স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, “নেইমার এই সপ্তাহে বেশ ভালো ট্রেনিং করেছেন এবং সে এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।” নেইমার ঠিক কতক্ষণ মাঠে থাকবেন এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, “পরিস্থিতি অনুযায়ী নেইমার ৪৫ মিনিট কিংবা প্রয়োজন হলে পুরো ৯০ মিনিটই খেলতে পারবেন।”

যদিও কোচ নেইমারকে পুরো ম্যাচের জন্য প্রস্তুত বলে দাবি করেছেন, তবুও ফুটবল বিশ্লেষকদের ধারণা, স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই নেইমারকে মাঠে না নামানোর সম্ভাবনা বেশি। বরং ম্যাচের পরিস্থিতি ও দলের কৌশলগত প্রয়োজনে দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে বেঞ্চ থেকে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ।

বর্তমানে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিলের জন্য এই ম্যাচটি নকআউট পর্ব নিশ্চিত করার লড়াই। জয় বা ড্র—যাই হোক, সেলেসাওদের মূল লক্ষ্য এখন পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করা, আর সেই যাত্রায় নেইমারের উপস্থিতি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন