মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস
ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির এই জাদুকরী পারফরম্যান্স শুধু সাধারণ ফুটবল ভক্তদের নয়, মুগ্ধ করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া ক্রিকেটারদেরও।
অস্ট্রেলিয়ার তরুণ বোলার জোয়েল ডেভিস জানান, ম্যাচের আগে মেসির খেলা দেখা তার রুটিনের একটি অংশ। ডেভিস বলেন, “হ্যাঁ, মেসির হ্যাটট্রিক দেখেছি। দারুণ লেগেছে। ম্যাচের আগে সেটাই ছিল আমার রুটিন—ওই ম্যাচটা দেখা। সে তো এক কথায় অবিশ্বাস্য। ওর খেলা দেখতে সব সময়ই ভালো লাগে।”
এদিকে, ব্যস্ততার কারণে তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়া ফুটবল দলের সরাসরি ম্যাচ দেখতে না পারলেও, ফুটবল দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডেভিস। তিনি বলেন, “আমি তখন ওয়ানডে দলের সঙ্গে কাজ করছিলাম, তবে ম্যাচ শেষে ফলটা দেখে খুব ভালো লেগেছে।”
অন্যদিকে, বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও মেসিকে নিয়ে আলোচনার রেশ ছিল। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, সরাসরি ম্যাচ দেখার সুযোগ না হলেও সকালে নাশতার টেবিলে দলের সবার আলোচনার কেন্দ্রে ছিল আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিক।
জান্নাত সকালবেলা
|